১৯৭১ সালে সরকারি চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সাবেক তিন কূটনীতিককে সম্মাননা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- আমজাদুল হক, আনোয়ারুল করিম চৌধুরী ও হোসেন আলী। গত বৃহস্পতিবার রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ‘ফরেন সার্ভিস ডে’ উদযাপন অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
আমজাদুল হকের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ছেলে ফারুক শামস, আনোয়ারুল করিম চৌধুরীর পক্ষে তার বন্ধু এএসএম মুইজ সুজন ও হোসেন আলীর পক্ষে হাবীব উল্লাহ হাবীব। সম্মাননা দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে গণহত্যা কর্নার উদ্বোধন করা হয়।