কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে রবিবার

দীর্ঘ ৪৫ দিনের ছুটি শেষে রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। অনেকদিনের ছুটি শেষে শিক্ষার্থীরা এরই মধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। খুলে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল। 
 
উল্লেখ্য, গত ২০ মে রোজা, রোজার ঈদ, শবে কদরসহ দীর্ঘ ৪৫ দিন বিশ্ববিদ্যালয় ছুটি দেয়া হয়।  আগামীকাল রবিবার থেকে ক্লাস শিক্ষা কার্যক্রম শুরু হলেও ২৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে।
 
ইত্তেফাক/ইউবি