টরন্টোতে গত ২৪ এবং ২৫ জুন দুইদিনে ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গুলিতে চার ব্যক্তি খুন হয়। সপ্তাহ না যেতেই গতকাল ৩০ জুন এই শহরে তিন ব্যক্তি গুলিতে নিহত হয়েছে।
সিবিসি সূত্রে প্রকাশ, ডাউন টাউনের কুইন স্ট্রিট ওয়েস্ট এবং পিটার স্ট্রিটের কাছাকাছি স্মোক দাউগ (২১) এবং কোবা প্রাইমকে (২৪) গত শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে জোড়া খুনের ঘটনা ঘটে।
স্মোক দাউগের প্রকৃত নাম জাহভেন্ট স্মার্ট আর কোবা প্রাইমের আসল নাম- আর্নেস্ট কোসি। স্মোক দাউগ অর্থাৎ জাহভেন্ট স্মার্ট একজন গায়ক ছিলো।
অপরদিকে গতকাল শনিবার ড্যানফোর্থ এবং গ্রীনউড এলাকায় একজন সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তিনি মারা যায়। এই ঘটনাতেও কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তদন্তকারীরা মনে করছে, সন্দেহভাজন ব্যক্তি সাদাদের একজন।
১ জুলাই সকাল ১১টার দিকেও আবারো গুলির ঘটনা ঘটেছে। অগাস্টা এভিনিউ এবং কলেজ স্ট্রিটস্থ কেনসিংটন বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে চারজন আহত হয়েছে। পুলিশ বলছে, আক্রমণকারীরা পালিয়ে গেছে।
ইত্তেফাক/নূহু