নিজের ছেলেকে কুপিয়ে মারলো মা

নিজের একমাত্র ছেলেকে কুপিয়ে মারলো মা। নিহত শিশুটির বয়স মাত্র ৬। গত রবিবার ভারতের পাঞ্জাবে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা।
 
পরিবারের সদস্যরা জানায়, গতকাল নিজের ছেলেকে গোসল করাতে নিয়ে যায় তার মা। গোসল করানোর সময় অতর্কিতে কোপাতে থাকেন নিজের ছেলেকে। কিছুক্ষণ পর চিৎকার শুনতে পায় পরিবারের সদস্যরা। ছুটে গিয়ে দেখে শিশুটির রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে।
 
 
তখনি শিশুটিকে তারা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন শিশুটি আর বেঁচে নেই।
 
ইতিমধ্যে স্থানীয় পুলিশ অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে। ওই পরিবারের সদস্যরা এমন ঘটনায় হতবাক। ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক রোগে ভুগছিলেন। তবে এখন পর্যন্ত পরিষ্কার কিছু জানা যায়নি।
 
ইত্তেফাক/এসআর/নূহু