ঘিওর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের ঘিওর ভায়া সিংজুরি, তিল্লী প্রায় ২০টি গ্রামের মানুষের যাতায়াতের কাজে ব্যবহূত এই সড়কটির বর্তমানে ভগ্নদশা। ভাঙা রাস্তায় মালামাল পরিবহনের জন্য এখনো সেখানে ঘোড়ার গাড়িই একমাত্র ভরসা। উপজেলার এলজিইডির অধীন রাস্তার দুই পাশ প্রশস্ত করার কাজ ধীরগতিতে চলার কারণে গত এক বছর ধরে সড়কে বড়ো যানবাহন চলাচল করতে পারছে না। গত এক সপ্তাহের বৃষ্টির কারণে সড়কের অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে। তাই একবিংশ শতাব্দীতে এসেও ঘোড়ার গাড়িতেই পণ্য পরিবহন করতে বাধ্য হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা —মো. শফি আলম