ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. জালাল উদ্দিন।
সোমবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১২ (১) ধারা অনুযায়ী জালাল উদ্দিনকে ট্রেজারার পদে আগামী চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ