মায়ের হাতে ৬ বছরের সন্তান হত্যার রহস্য খুঁজছে পুলিশ

গত রবিবার পাঞ্জাবে নিজের ৬ বছরের ছেলেকে গোসল করানোর সময় কুপিয়ে হত্যা করেন এক মা। অভিযুক্ত নারীকে ঘটনাস্থলে গ্রেফতার করলেও হত্যারহস্যের কূল কিনারা এখনো খুঁজে পায়নি স্থানীয় পুলিশ।
 
পুলিশ জানায়, কি কারণে নিজের ৬ বছরের শিশুকে হত্যা করলো তার কূল খুঁজে পাচ্ছে না তারা।  অভিযুক্ত ওই নারীকে হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনিও কি কারণে নিজের সন্তানকে খুন করেন তা জানেন না।
 
ওই পরিবারের লোকজন বলেন, ঘটনার সময় তারা বাড়িতে অবস্থান করছিলেন। তারা শিশুটির কান্না একসময় শুনতে পেলেও পরে কিছু আর শুনতে পাননি।  
 
অন্য একটি সূত্র জানায়, গোসল করানোর সময় বাচ্চাটি কান্না শুরু করলে বিরক্ত হয়ে যান ওই নারী। প্রথমে রুমাল দিয়ে মুখ চেপে ধরেন। এরপর ছুরি দিয়ে পরপর ২০টি কোপ দেন।
 
স্থানীয় পুলিশ জানায়, অভিযুক্ত নারীটির এলাকায় সুনাম আছে। হত্যার আগে শিশুটিকে সময় মত ওষুধ খাওয়াতেন। শিশুটি অনেকদিন থেকে অ্যালার্জিতে ভুগছিল। শিগগিরই আমরা এ মৃত্যুরহস্য উদঘাটন করবো।
 
ইত্তেফাক/এসআর/নূহু