প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিত্সার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তার চিকিত্সার বিষয়ে গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিত্, তপন চৌধুরী, রফিকুল আলম এবং ডা. সামন্ত লাল সেন। তারা সুবীর নন্দীর চিকিত্সা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন এবং তার স্ত্রী ও কন্যার সঙ্গে সাক্ষাত্ করেন। সুবীর নন্দী বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. সামন্ত লাল সেনকে নির্দেশনা দেন শিল্পীর মেডিক্যালের সকল কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য। পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তাদেরকে জানান, এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীকে চিকিত্সার জন্য দুইবার সব রকমের সহযোগিতা দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।