কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

কেনিয়ায় এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।  দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মাকুয়েনি কাউন্টিতে নাইরোবি-মুম্বাসা মহাসড়কে বুধবার ট্রাক ও বাসের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা  সিনহুয়ার।
 
খবরে বলা হয়, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাকুয়েনি কাউন্টির কমিশনার মোহাম্মদ মালিম। তিনি জানান, আহতদের নিকটবর্তী  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
মালিম বলেন, একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে, সুলতান হামুদ এলাকায় এই ঘটনা ঘটে। 
 
মালিম বলেন, এটা বেশ ভয়াবহ রকমের সংঘর্ষ ছিল। উভয় গাড়ি দু’টি মুখোমুখি সংঘর্ষের পরই আগুনে জ্বলে ওঠে। বাসটি মুম্বাসার দিকে যাচ্ছিল।
 
ইত্তেফাক/ জেআর