অপহরণ হওয়া এক ব্যক্তিকে রাজধানীর খিলক্ষেত থেকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কাজী মেহেদী হাসান, আরিফুজ্জামান চৌধুরী বাবু ও কাজী ইকরাম।
র্যাব-৩ সূত্র জানায়, ধীরেন্দ্র চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার অপহরণের পর মোবাইল ফোনে স্বজনদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ পেয়ে মাঠে নামে র্যাব। গোয়েন্দা কার্যক্রম ও প্রযুক্তির সহায়তায় নিকুঞ্জ-২ এলাকার টানপাড়ায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ধীরেন চন্দ্রকে উদ্ধার করে র্যাব।