সড়ক দুর্ঘনার পর এক নারীর মরদেহ মর্গে আনার পর কেঁপে উঠল তার পা। আর এই অবস্থা দেখে আঁতকে ওঠেন মর্গের এক কর্মী। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে ঘটে এমন ভৌতিক ঘটনা। মুহূর্তে হাসপাতালে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
বিবিসির খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ওই নারী। হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু নিশ্চিত করেন কর্মরত চিকিৎসক। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় মরদেহটি। ময়নাতদন্ত করতে আঁতকে ওঠেন এক কর্মী। দেখতে পান মৃত নারীর পা নড়ছে।
মর্গের ওই কর্মী জানান, আমার এখনও শরীর থরথর করে কাঁপছে। মর্গ খুলে দেখি ওই নারীর পা নড়ছে। মনে হচ্ছিল শ্বাস নিচ্ছে। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে আসি ওই নারীকে।
আবার ক্রমাগত পরীক্ষা করা হয় নারীর হৃদস্পন্দন। কিন্তু বরাবর মৃত হিসেবে পাওয়া যায় তাকে। এমন ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইত্তেফাক/এসআর/এমআই