বয়সের ভারে ন্যুব্জ জাপান সম্রাট আকিহিতো বৃহস্পতিবার তার দায়িত্ব পালন শুরু করেছেন। মস্তিষ্কে রক্ত সরবরাহের স্বল্পতাজনিত অসুস্থতার জন্য তিনদিন চিকিৎসা নেয়ার পর তিনি আবারো কাজ শুরু করলেন। রাজপ্রাসাদের মুখপাত্র একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
খবরে বলা হয়, ৮৪ বছর বয়সী এ সম্রাট মাথা ঘোরা ও বমি বমি ভাবজনিত কারণে গত সোমবার থেকে তার দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। সাধারণত মস্তিষ্কে রক্ত স্বল্পতার কারণে এমনটা হয়ে থাকে।
প্রাসাদের মুখপাত্র জানান, সম্রাট বৃহস্পতিবার তার সরকারি প্রাত্যহিক দায়িত্ব পালন করেন। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানান।
বুধবার প্রাসাদ সূত্র জানিয়েছিল, আকিহিতোর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। বাসস।
ইত্তেফাক/ জেআর