দক্ষিণ আফ্রিকায় গির্জার দেয়াল ধসে ১৩ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী প্রদেশ কাওজুলু নাটাতে একটি গির্জার দেয়াল ধসে অন্তত ১৩ জনের মৃত্যু ও ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের এমপাঙ্গেনি নামক শহরে অবস্থিত ওই গির্জাটির দেয়াল ধসে পড়ে। তারা দেয়াল ধসের কারণ হিসেবে টানা ও ভারি বৃষ্টিকে দায়ী করছেন। যখন দেয়াল ধসের ঘটনাটি ঘটে তখন অনেকে গির্জার ভেতরে ঘুমাচ্ছিলেন। খ্রিস্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে। দেয়াল ধসে এতো মানুষ নিহতের ঘটনার পর শুক্রবার গির্জার সামনে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। -বিবিসি