নির্বাচন ঠেকানোর ক্ষমতা জনগণ ছাড়া কারো নেই মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামীলীগ আবারও জনগণের ভোট নিয়ে নির্বাচিত হবে এবং বিজয়ের হ্যাট্রিক করবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাট্রিক মিস করতে পারে না।
বৃহস্পতিবার সিরাজগঞ্জে মনসুর নগর থানা আওয়ামীলীগ আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ষড়যন্ত্র ও আন্দোলনের পথ পরিহার করে তিনি বিএনপিকে নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নেবার আহবান জানান। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা খোকনের মৃত্যুতে এ স্মরণ সভার অয়োজন করা হয়েছিল।
মহিষামুড়া গোলচত্তরে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন মনসুর নগর থানা আওয়ামীলীগের আহবায়ক আব্দুল লতিফ তারিন। স্মরণসভায় আন্যন্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য কেএম হোসেন আলী হাসান,ইঞ্জিনিয়ার নুর ই আলম, ইসহাক আলী, কাজীপুর উপজেলা াওয়মীলীগের সাধরণ সমপাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান,আশরাফুল লম জাহাঙ্গীর আলম মোহাম্মদ আলী জিন্নাহ,গোলম মোক্তাদির বকুল, মিজানুর রহমান দুদু সহিদুল আলম, গোলাম রব্বানী। এর আগে তিনি প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত একটি সেতুর ফলক উন্মোচন করেন। বেদনা বিঁধুর পরিবেশে ানুষ্ঠিত এ স্মরণ সবা মোহাম্মদ নাসিমের উপস্থিতি উজ্জিিবত হয়ে ওঠে।
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের কথা উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, উন্নয়নের স্বার্থেই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে সেখানকার মানুষ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেবে। তিন সিটি করপোরেশনের নির্বাচনে অতীতের মতোই ১৪ দলের ভুমিকা থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের জন্য কাজ করবে।
তিনি করে আরো বলেন, গ্রাম- গঞ্জেও মাদকের ভয়াল থাবায় পারিবারিক জীবন ও সংসার তছনছ হয়ে যাচ্ছে। ইয়াবা ডনরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে মাদক সেবন ও ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এই অভিযান নিয়ে রাজনীতির কোন সুযোগ নেই।
ইত্তেফাক/রেজা