ক্যুইবেকে গরমে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩

গত কদিনে তীব্র দাবদাহে ক্যুইবেক প্রদেশে ৩৩ জন মারা গেছে। এর পরিমাণ আরো বাড়তে পারে হলে ধারণা করা হচ্ছে। তবে অন্য প্রদেশগুলিতে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ক্যুইবেক স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য ডেইলি ন্যাশনাল পোস্ট জানিয়েছে, সব কয়টি মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত তাপ সংক্রান্ত জটিলতা।

প্রদেশের জনস্বাস্থ্য মন্ত্রী লুসি চ্যারলেবোইস এক সংবাদ সম্মেলনে সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। কুইবেকের মন্ট্রিয়ল, অন্টারিওসহ কয়েকটি শহর ও গ্রামে জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

এদিকে গতকাল এই দুঃখজনক ঘটনার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক শোকবার্তা দিয়েছেন। তিনি নিহতদের আত্মীয়দের কাছে সমবেদনা জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু