ছেলের লাঠির আঘাতে জীবন গেল মায়ের

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মানসিক প্রতিবন্ধী ছেলের লাঠি আঘাতে বৃদ্ধা মা খুন হয়েছেন। এলাকাবাসী তার ছেলেকে আটক পুলিশে দিয়েছে। শনিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া যমুনারপাড় এলাকার আম্বিয়া খাতুনকে (৬৫) তার ছেলে আলম মিয়া (৪৫) লাটি দিয়ে পিটিয়ে হত্যা হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে মচিমহায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

 

স্থানীয় চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন জানান, ঘাতক ছেলে মানসিক প্রতিবন্ধী। তার চিকিত্সা চলছিল।

 

ইত্তেফাক/এএম