গূহায় আটকে পড়া কিশোরদের পরিবার দুশ্চিন্তায়

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় প্রায় দুই সপ্তাহ আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। গুহায় আটকে পড়া কিশোরদের পরিবারগুলো এ উদ্ধারকাজের জন্য শুরু থেকে অনেক উৎকণ্ঠায় অপেক্ষা করছিল। কিন্তু উদ্ধারকাজ শুরু হওয়ার পর পরিবারগুলোর দূশ্চিন্তার পরিমাণ বেড়ে গেছে কয়েক গুণ।

আজ রবিবার সংবাদসংস্থা 'সিএনএন' গুহায় আটকে পড়া এক কিশোর পিরাপাত সোম্পেংজাইয়ের বাড়ি পরিদর্শন করে। সিএনএন জানায়, পরিবারটি গভীর আগ্রহে ও চরম উৎকণ্ঠার মাঝে ছেলের উদ্ধারের খবরের জন্য অপেক্ষা করছে।

পরিবারটি জানায়, পিরাপাত নিখোঁজ হওয়ার দিন ১৬ বছরে পা দেয়। আমরা তার জন্মদিনের কেক ফ্রিজ থেকে বের করিনি। আমাদের বিশ্বাস আমাদের ছেলে ঘরে ফিরে আসবে। ঘরে ফিরলে সেই কেক দিয়ে তার জন্মদিন আমরা পালন করবো।

পিরাপাতের ১৭ বছর বয়সী বোন ফানফাস্তা সিএনএনকে বলেন, তিনি পিরাপাতের কাছে মনে মনে প্রতিজ্ঞা করেছেন তিনি নিজের হাতে কেকসহ পিরাপাতের জন্য তার পছন্দের খাবারগুলো তৈরি করবেন পিরাপাত ফিরে এলে।

উদ্ধারকারীরা গূহার ভেতর থেকে পানি সরানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে উদ্ধারকাজ অনেক কঠিন হয়ে পড়বে।

ইত্তেফাক/এসআর/নূহু