বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার ঢাকাসহ-সারাদেশে প্রতীক অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকায় পালিত হবে মহানগর নাট্যমঞ্চে (গুলিস্তান) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
অনশন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া ২০-দলীয় জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সংহতি প্রকাশের কথা রয়েছে।
রবিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এ বিষয়ে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা ইতিবাচক সাড়া দিয়ে মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।’
ইত্তেফাক/ইউবি