মার্কিন পণ্যে শুল্ক আরোপে বেশি লাভবান হবে চীন

মার্কিন ও চীন বাণিজ্য যুদ্ধের মাত্রা ক্রমশ বাড়ছে। আজ চীনের বাণিজ্য মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক আরোপে বেশি লাভবান হবে চীন। এতে করে চীনের কোম্পানীগুলো উপকৃত হবে, সঙ্গে আমাদের জনগণও।
 
তিনি আরও বলেন, 'আমাদের কোম্পা্নীর উৎপাদন হার বেড়ে যাবে। তারা কাজ করতে উৎসাহ পাবে। আমাদের কোম্পাণীগুলো শিগগিরই সয়াবিন, গাড়ি ও অন্য মালামাল বিভিন্ন দেশে রপ্তানির হার বাড়াবে।'
 
গত শুক্রবার চীন ও আমেরিকা উভয়ে একে অপরের পণ্যের ওপর বেশি করে শুল্ক নির্ধারণ করেছে।
 
বিশ্লেষকরা জানাচ্ছে চীন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 
 
ইত্তেফাক/নূহু