গতকাল তিউনিশিয়ার আলজেরিয়া সীমান্তের কাছাকাছি উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অভিযানে পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য নিহত হয়েছে। এ খবরটি জানিয়েছে রয়টার্স।
এদিকে স্টেট নিউজ এজেন্সি জানিয়েছে নয়জনের মৃত্যুর সংবাদ। কিন্তু দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়।
তিউনিশিয়া আরব বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলির একটি। তিউনিশিয়ায় ২০১১ সালে স্বৈরশাসক জাইন আবিদিন বিন আলীর বিরুদ্ধে একটি বিদ্রোহের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তন সাধিত হয়। তবে এর মাধ্যমে দেশটি জঙ্গিদের অন্যতম লক্ষ্য হয়ে ওঠে।
ইত্তেফাক/নূহু