সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে কিছু মাদকদ্রব্য। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ১২ জন, শ্যামনগর থানা থেকে ৫ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: শবে বরাতে আতশবাজি ফোটানো নিষিদ্ধ : ডিএমপি
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/কেকে