গাংনীতে গলায় বিস্কুট বেঁধে শিশুর মৃত্যু

গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে গলায় বিস্কুট বেঁধে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মিতা মন্ডল (৩)। সে খ্রীস্টান সম্প্রদায়ের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা ও মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মিলন মন্ডলের মেয়ে। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ বড়পুকুরিয়ায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

স্থানীয় যুবক নান্টু সরকার জানান, শিশু মিতা দুপুর ১২টার দিকে বাড়িতে বসে বিস্কুট খাচ্ছিল। ওই বিস্কুট তার গলায় বেঁধে গেলে অসুস্থ হয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু