জামালপুর জেলার ইসলামপুর-জামালপুরে ট্রেনে কাটা পড়ে ওলিউল্লাহ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার ভোর রাতে ঢাকা অভিমুখে দেওয়ানগঞ্জ কমিউটার ডাউন ট্রেনে তিনি কাটা পড়েন।
স্থানীয় স্টেশনের আউটার সিগন্যাল আপ রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওলিউল্লাহ পৌর এলাকার দরিয়াবাদের বাটালু সেখের পুত্র।
ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মুঠোফোনে দেওয়ানগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/নূহু