টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ বাস চালক নিহত

ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর ৫নং ব্রিজের নিকট বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাস চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৩জন। মহাসড়কে দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। 
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকার ৫নং ব্রিজের নিকট বালুবোঝাই ট্রাকের সাথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের চালক নিহত হয়েছেন। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরানোর কাজ চলছে। 
 
ইত্তেফাক/নূহু