ঝিনাইদহে ৪০ ভরি সোনা উদ্ধার, প্রাইভেটকারচালক আটক

ঝিনাইদহে একটি প্রাইভেটকার থেকে ৪০ ভরি সোনা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার শহরের পোড়াহাটি বাজার এলাকা থেকে এ সোনা উদ্ধার করা হয়। 
 
এ সময় প্রাইভেটকারচালক শ্রীকান্ত পালকে আটক করা হয়। শ্রীকান্ত পাল মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার  বাসাইল গ্রামের সরোজ পালের ছেলে। 
 
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটি বাজার এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করে থানায়  নিয়ে আসে। কারটি তল্লাশির পর বিশেষভাবে বানানো চেম্বার থেকে ৪০ ভরি সোনার উদ্ধার করা হয়। ঢাকা থেকে সোনা ভারতে পাচার করা হচ্ছিল। 
 
ইত্তেফাক/ইউবি