চট্টগ্রামের হালি শহর ও পাহাড়তলিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। কিশোরগঞ্জের নিকলী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আঠারবাড়িয়া গ্রামের আ. হাশিমের ছেলে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল মিয়া (৫৪), জারুইতলা গ্রামের মধু মিয়ার ছেলে খুন ও ডাকাতি মামলার পলাতক আসামি মীর হোসেন (৩৮), মজলিশপুর গ্রামের লাল মিয়ার ছেলে চুরি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি জজ মিয়া (৩০) ও পূর্বপাড়া গ্রামের আ. গফুরের ছেলে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আ. মন্নাফ (৪৫)।
নিকলী থানার ওসি মো. নাছির উদ্দিন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জসিম ও এএসআই কায়সারের নেতৃত্বে নিকলী থানা পুলিশের একটি দল চট্টগ্রামের হালি শহর ও পাহাড়তলিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছেন।
ইত্তেফাক/আরকেজি