ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজশাহীর চারঘাটে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) ‘মক পুলিশ স্টেশন’উদ্বোধন করেছেন।
শনিবার দুপুর ৩টায় তিনি এই স্টেশনের উদ্বোধন করেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মজিবুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা ও রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টপ্যাধ্যায়।
উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে শুক্রবার সন্ধ্যা ৬টায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার দুপুরের একটি ফ্লাইটে তিনি রাজশাহীতে পৌঁছেন।
ইত্তেফাক/ইউবি