খুলনা জেলা জেপির কর্মীসভা

খুলনা জেলা জাতীয় পার্টির-জেপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে জেলা জেপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। 
 
সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে জেপিকে শক্তিশালী সংগঠনে গড়ে তুলতে হবে। সভায় দিঘলিয়া ও রূপসাসহ প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
 
বক্তৃতা করেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার,  ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, আব্দুস সামাদ গাজী, মো. হায়দার আলী হাওলাদার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম লিন, আবু জাফর, অ্যাডভোকেট দিলিপ কুমার মিস্ত্রী, পান্না পসারী, অর্পন মণ্ডল, সরস্বতী জোদ্দার, গোবিন্দ দাস, হরবিলাস ঢালী, রামকৃষ্ণ মণ্ডল, প্রভাত কুমার, ডা. বেল্লাল হোসেন, অ্যাডভোকেট দিলিপ, আব্দুর রাজ্জাক, এমদাদুল হক, অর্জুন দাস, ধীরেন্দ্র মণ্ডল, আবুল হোসেন ঠাকুর, ডা. আব্দুর রাজ্জাক, ইব্রাহিম হোসেন, আলতাফ হোসেন, শাহজাহান মিনহাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।  
 
ইত্তেফাক/ইউবি