কাউখালীতে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

পিরোজপুরের কাউখালীর সরকারি বালক বিদ্যালয় রোডের একটি বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী।  শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
 
মারাত্মক আহতাবস্থায় জাহিদুল ইসলাম বাবু (৩০) ও শাহরিনা ইয়াসমিন (২৪)  দম্পতিকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে। বিকেলে সেখান থেকে আশংঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। 
 
স্থানীয়রা জানান,কাউখালী সরকারী বালক বিদ্যালয় রোডে বাবু টেলিকম এন্ড মোবাইল সার্ভিস সেন্টারের মালিক জাহিদুল ইসলাম বাবু দোকানের পিছনে স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকেন। সকাল সাড়ে ৯টার দিকে শাহরিনা ইয়াসমিন রান্না ঘরে গিয়ে ম্যাচের কাঠি দিয়ে গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুনে অগ্নিদগ্ধ হন। তার চিৎকারে স্বামী জাহিদুল ইসলাম বাবু হামিদুর রহমান এগিয়ে এলে তিনিও অগ্নিদগ্ধ হন।
 
ইত্তেফাক/ইউবি