বরিশালের গৌরনদী পৌরসভার আশোকাঠী মহল্লার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী (৭০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা যায়, শনিবার নিজ বাসা থেকে আশোকাঠী প্রশিকা অফিসের সম্মুখে জামে মসজিদে আছরের নামাজের জন্য ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রবিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি হরিসেনা মহল্লায় পারিবারিক কবরস্থানে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়।
ইত্তেফাক/নূহু