পিরোজপুরে ইয়াবাসহ আটক ১

পিরোজপুরে গোয়েন্দা পুলিশ চার হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. হোসাইন সোহাগ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 
আজ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে পিরোজপুর বাইপাস সড়কের বলেশ্বর ব্রিজের টোলঘরের কাছে পুলিশ চেক পোস্ট থেকে ইয়াবাসহ হোসাইন সোহাগকে আটক করা হয়। 
 
পিরোজপুরের সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, রবিবার বিকেলে পিরোজপুরের বলেশ্বর ব্রিজের পুলিশের চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী একটি পরিবহনে তল্লাশি করা হয়। 
 
এ সময় অভিনব কায়দায় বহন করা গুড়া দুধের কোটায় ভেতর থেকে চার হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।
 
ইত্তেফাক/কেকে