জেপি'র সাবেক সংসদ সদস্য আবদুর রউফ মিয়া আর নেই

জেপি (মঞ্জু) গাইবান্ধা জেলা কমিটির সাবেক সভাপতি, গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ মিয়া (৯০) আর নেই। বার্ধক্যজনিত কারণে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।
 
তিনি বোয়ালী ইউনিয়নের পুলবন্দি ফলিয়া এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। আগামীকাল সোমবার সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে।
 
ইত্তেফাক/নূহু