কাউখালীতে জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত

আমাবস্যার প্রভাবে জোয়ারের পানিতে সোমবার পিরোজপুরের কাউখালী উপজেলার নদীর তীরবর্তী পাঁচটি ইউনিয়নের অন্তত ২০ গ্রাম নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ পানিবন্দি রয়েছেন।
 
গত দুই দিনে জোয়ার ও অতিবর্ষণে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের জমি, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা।
 
IMG0
 
নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষা, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, আমরাজুরি, জয়কুল, ডুমজুড়ি, কুমিয়ান, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দুই দিনের অব্যাহত জোয়ারের পানি এবং অবিরাম বৃৃষ্টিতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষী। অনেক বিদ্যালয়ের ভেতরে এবং মাঠে পানি প্রবেশ করায় বিদ্যালয় লেখাপড়া বিঘ্ন ঘটছে।
 
এ ছাড়া খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া ফেরি এবং কাউখালী-স্বরূপকাঠি সড়কের আমরাজুড়ি সড়কে বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে যায়। এছাড়া লঞ্চ ঘাট ও স্টিমার ঘাট সড়ক পানিতে তলিয়ে যাওয়া যাত্রীদের দূর্ভোগের শিকার হচ্ছে।
 
ইত্তেফাক/কেকে