মোদীর সভায় যাওয়ার পথে বাস আটকে দেওয়ার অভিযোগে পুলিশকে বেধড়ক পেটালো বিজেপি সমর্থকেরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন খরগপুর গ্রামীন থানার ওসিসহ আট জন।
পুলিশ জানায়, মোদীর সভাকে কেন্দ্র করে প্রচুর বাস, ট্রাক, মিনিবাস ছাড়াও অন্য গাড়ির কারণে শহরে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। এজন্য খরগপুরের চৌরঙ্গী মোড়ে স্থানীয় পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করছিল। প্রচুর জ্যামের কারণে অনেক ধীরে বাসগুলো ছাড়ছিল পুলিশ। যানজট বেড়ে যাওয়ায় একসময় বাসগুলোকে অনেক সময় ধরে আটকে রাখে পুলিশ। আর এতেই ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায় বিজেপি সমর্থকেরা।
তবে বিজেপি সমর্থকদের অভিযোগ, শাসক দলের মদদ পেয়ে ইচ্ছাকৃতভাবে তাদের গাড়ি আটকে দিয়েছিল পুলিশ।
ইতিমধ্যে এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানায় তারা।
ইত্তেফাক/এসআর/নূহু