স্কটল্যান্ডের উত্তর উপকূলের অদূরে যুক্তরাজ্যের প্রথম মহাকাশ বন্দর হতে চলেছে। পেনিনসুলার সাদারল্যান্ড উপদ্বীপকে সবচেয়ে উপযুক্ত স্থান হিসাবে নির্বাচন করা হয়েছে। যেখানে স্যাটেলাইট থেকে রকেটগুলো সরাসরি অবতরণ করতে পারবে। এমন খবর জানিয়েছে বিবিসি।
'এইচআইই' নামে একটি কোম্পানি এটি বাস্তবায়নে কাজ করছে বলে জানা গেছে। মহাকাশ বন্দরটির কাজ ২০২০ সালের মধ্যে শেষ হবে বলে তারা জানায়।
এইচআইই-এর প্রধান নির্বাহী শার্লট রাইট বলেন, 'সাদারল্যান্ড যুক্তরাজ্যের প্রথম মহাশূন্য বন্দর। এটি আমাদের অঞ্চলের এবং সমগ্র স্কটল্যান্ডের জন্য একটি মাইল ফলক'।
তিনি আরও বলেন,'আন্তর্জাতিক মহাকাশ সংস্থার উন্নয়ন বৃদ্ধি এবং এ অঞ্চলের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে চাই। যুক্তরাজ্যে একটি ছোট স্যাটেলাইট উৎপাদনখাত রয়েছে।মহাকাশ বন্দরটি স্থায়ীভাবে চালু করার উদ্যোগ নিয়েছি আমরা'।
এ নিয়ে মি. ক্লার্ক বলেন, 'এটি আমাদের ছোটখাটো উপগ্রহ তৈরির জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করায় ভুমিকা রাখবে। সমগ্র দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে সাহায্য করবে'।
ইত্তেফাক/জিআরএসনূহু