দুই রম্য

আঙুল ফুলে কলা গাছ

 

দুই বন্ধুর রেস্টুরেন্টে ভোজন পর্ব চলছে।

প্রথম বন্ধু :কীরে তুই না কদিন আগেও বললি গত মাসে টিউশনি করাসনি, তোর খাবার-দাবার কিনতেও সমস্যা হয়!

দ্বিতীয় বন্ধু :হ্যাঁ করাইনি তো।

প্রথম বন্ধু :তাহলে আজ ট্রিট দিচ্ছিস কিভাবে? লটারি পাইলি নাকি?

দ্বিতীয় বন্ধু :আরে বুদ্ধি করে দুদিনের পান্তা ভাত সব জমাইয়া রাখছিলাম। পরে তিনটা পাবদা মাছ কিনে পান্তা ভাতসহ পহেলা বৈশাখে চালিয়ে দিয়েছিলাম। এরপর সব সৃষ্টিকর্তার ইচ্ছা...

প্রথম বন্ধু :ভালো আইডিয়া ছিল দোস্ত। আমাকেও বলতি, আমাদের ঘরে পান্তা ভাত এমনেই ফেলে দেয়। সেই পান্তা বেচে দিয়ে মিরাকে একটা শাড়ি গিফট করতে পারতাম, মেয়েটা খুশি হইত।

 

ইলিশ তুই দেউলিয়া বানাইলি

 

প্রথম বন্ধু :দোস্ত আমারে ৫০ হাজার টাকা হাওলাত দে। দিয়ে দিব আবার।

দ্বিতীয় বন্ধু :বেশি দরকার নাকি?

প্রথম বন্ধু :হ বন্ধু। ব্যাংক লোন শোধ করব। তুই টাকা না দিলে আমার ফার্নিচার বিক্রি করে দিতে হবে। নাহলে সুদসহ টাকা কত হয়—কে জানে!

দ্বিতীয় বন্ধু :হঠাত্ লোন নিলি কেন? কোথাও ইনভেস্ট করলি নাকি?

প্রথম বন্ধু :আরে বলিস না। পহেলা বৈশাখে এই টাকা লাগাইছি।

দ্বিতীয় বন্ধু :কী বলিস, কেমনে?

প্রথম বন্ধু :বউয়ের আবদার তার বোন, ভাইদের ইলিশ গিফট করতে হবে। ইলিশের বাজার বুঝিসই তো। শেষে আমাকে ব্যাংক লোন নিতে হইছে।