গোদাগাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য

রাজশাহীর গোদাগাড়ীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্য হয়েছে। পুলিশ ও স্থানীয় সৃত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার জাহানাবাদ গ্রামে মাহবুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুনের (১৮) রহস্যজনক মৃত্য হয়।
 
গৃহবধুর পিতা আব্দুর রহিমের দাবি তার মেয়ে রেহেনা খাতুনকে যৌতুকের কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 
 
মেয়ের পিতা অভিযোগ, গত মাসে জাহানাবাদ গ্রামের রোকমান আলীর ছেলে মাহবুল ইসলামের (২৫) সঙ্গে বিয়ে হয় চাপাইনবাবঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের মেয়ে রেহেনা খাতুনের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রেহেনা খাতুনকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল মাহবুল ইসলাম। 
 
খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে। এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, হত্যা না স্বাভাবিক মৃত্য এ নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে তদন্তের সত্যাতা পাওয়া গেলে হত্যা মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছিল।
 
ইত্তেফাক/নূহু