পাবনার আটঘরিয়ায় চরমপন্থী দলের আঞ্চলিক নেতা হারুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হারুণ উপজেলার একদন্ত ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে আটঘরিয়ায় থানায় অস্ত্রসহ চারটি মামলা রয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়ার থানার পুলিশ একদন্ত ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে অভিযান চালিয়ে হারুনকে মাদকসহ গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, হারুনের বিরুদ্ধে আটঘরিয়ায় থানায় অস্ত্র, বিস্ফোরক, হত্যা চেষ্টাসহ চারটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/ইউবি