ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে ঝিনুক ওরফে শ্রাবন্তি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু শ্রাবন্তি আখাউড়া উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামের স্বপনের ঋষির কন্যা।
স্থানীয়রা জানান, শ্রাবন্তি সকালে অনুমান ৭টায় নিখোঁজ হয়। কিছুক্ষণ পরে তাদের বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু