ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী (১২) গণধর্ষনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানায় মেয়েটির পরিবার।
মঙ্গলবার এ বিষয়ে মেয়েটির পিতার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ‘ঘটনার দিন হঠাৎ করে মেয়েকে খুঁজে পাচ্ছিল না তারা। রাত আনুমানিক ১টার দিকে কান্না করতে করতে বাড়ির উঠানে এসে হাজির হয় তার মেয়ে। পরে শারিরীক অবস্থার অবনতি ঘটলে মেয়েটিকে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মেয়েটি সুস্থ হলে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলে উল্লেখ করেন মেয়ের বাবা।
এ ঘটনায় কোন মামলা হয়েছে কিনা জানতে চাইলে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত ইত্তেফাককে বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে মেয়েটির পরিবারের কেউ এখনও থানায় এসে কোনো অভিযোগ দায়ের না করলেও আমরা সত্যতা যাচাই এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা গ্রহন করব’।
ইত্তেফাক/নূহু