জুয়েল ভাইয়ের ধারাবাহিক
এই ‘হিরু দ্য গুরু’ রে,
বেশ কিছুদিন থেকে আমি
করছি পড়া শুরু রে।
কী মজাদার লেখা এটা
যে পড়েছে সে জানে,
এমন লেখা জুয়েল ভাইয়ে
কেমনে লেখে? কে জানে!
লেখা তো নয় মধুর হাঁড়ি,
রস সাগরে ডুবানি,
আরব থেকে সদ্য আনা
খোরমা, খেজুর, খুবানি।
এই লেখাটা পড়ব বলে
অপেক্ষাতে থাকি রে,
হিসাব করি রবিবারের
আর কতদিন বাকি রে।
বাগরাকসা, শেরপুর।