ডুমুরিয়ায় ইভটিজিংয়ের অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

জি টিভির সেরা দশের শিল্পী সরকারী বিএল কলেজ, খুলনার ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্রীকে (২১) অশ্লীল বাক্য ও কটুক্তি করায় (ইভটিজিং) এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে খুলনা জেলা কারাগারে প্রেরণ করেছেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল হাই গোলদার (৫৭)। সে ডুমুরিয়া উপজেরার চেঁচুড়ি গ্রামের গোলদার গাজীর ছেলে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম।

ইত্তেফাক/নূহু