পরিবেশ বাঁচাতে এবার প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করল এডিডাস। এডিডাস সোমবার ঘোষণা দিলো তারা ২০২৪ সাল পর্যন্ত কোন ধরনের প্লাস্টিক সরাসরি ব্যাবহার করবে না। ২০২৪ সাল পর্যন্ত তাদের পণ্যসামগ্রী বানাতে রিসাইকেল করা প্লাস্টিক ব্যাবহার করবে।
বিশ্ব ক্রিড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান জার্মান কোম্পানি 'এডিডাস' তার পণ্য সামগ্রী আরও টেকসই বানাতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে সেটা কোনভাবেই পরিবেশের ক্ষতি করে নয়।
এডিডাস বলে, তার কোম্পানি সরাসরি কোন ধরনের প্লাস্টিক তার অফিস, গুদাম ও বিতরণ কেন্দ্র কিংবা ক্রীড়া সামগ্রী বানাতে ব্যবহার করবে না। তাতে প্রতি বছর আনুমানিক ৪০ টন প্লাস্টিক ব্যবহার বন্ধ হবে।
এডিডাস ২০১৯ সালের গ্রীষ্ম ও বসন্ত মৌসুমের পোশাক ও ক্রীড়া সামগ্রী বানানোর জন্য ৪১ টন পলিয়েস্টার প্রস্তুত করে রেখেছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছে, গত ৫০ বছরে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার ২০ গুণ বেড়েছে। আগামী ২০ বছরে তা বেড়ে আরও দ্বিগুণ হবে। গবেষকেরা বলছেন আগামী ২০৫০ সালে সমুদ্রে মাছের থেকে প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে।
তারা আশংকা প্রকাশ করে বলেন, দ্রুত কোন পদক্ষেপ না নিলে পুরো বিশ্বকে এর খেসারত দিতে হবে। বর্তমানে পুরো বিশ্বে কেবল ১৪ শতাংশ প্লাস্টিক সংগ্রহ করে রিসাইকেল করা হয়।
ইত্তেফাক/এসআর/নূহু