মাগুরা সদর উপজেলার ঘোড়ানাচ গ্রামে এক গৃহবধূ ( ২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ধর্ষক পলাতক রয়েছে। এই ব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার ঘোড়ানাচ গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী এক গৃহবধূ ১৪ জুলাই ২০১৮ টিকা কেন্দ্র থেকে মেয়ের টিকা দেওয়া শেষে বাড়ি ফিরছিল। পথে এক ব্যাক্তি তাকে একটি পরিত্যক্ত ঘরে জোরপূর্বক নিয়ে ধর্ষণ করে।
ওই গৃহবধূ আজ মাগুরা সদর থানায় এসে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আসামিকে এখানো গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশী তদন্ত চলছে।
ঘটনার শিকার গৃহবধূকে পরীখ্ষা করার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কয়দিন ধরে ঘটনাটি মীমাংসার চেষ্টা করে যাচ্ছে ধর্ষক এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগে প্রকাশ করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন জানান, ধর্ষনের অভিযোগ এনে উক্ত নারী মাগুরা সদর থানায় ধর্ষনের মামলা করেছেন। তিনি প্রতিবন্ধী নন। কথা কম বলেন বলে ওসি জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু