নাগরপুরে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে মোহাইমিনুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা ও ঘাড় কাটা অবস্থায় লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। সে টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার মো. শফিকুল ইসলামের ছেলে। মোহাইমিনুল সৃষ্টি একাডেমির নবম শ্রেণীর ছাত্র।

পুলিশ সংবাদ পেয়ে উপজেলার সহবতপুর ইউনিয়নের পাছইরতা গ্রামের মহিষগিরা চক (মাঠ) থেকে গত কাল মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু