ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নুপুর (২০) নামে এক যাত্রী প্রাণ হারিয়েছে। তার বাড়ি জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন। এদের মধ্যে ১০ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী মিনিবাস বড় খোচাবাড়ি নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে নুপুর নামে এক যাত্রী প্রাণ হারায়। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে  ১০ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
 
ইত্তেফাক/কেআই