পিরোজপুরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে পুলিশ সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার হুলারহাট স্টিমারঘাটে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হল, ঢাকার বংশাল থানার শহরতলী এলাকার মীর গণি হোসেনের ছেলে মোঃ নিয়ামুল হোসেন জুনায়েদ (২০) এবং কামরাঙ্গীচর থানার মুসলিম বাগ এলাকার মোঃ আলাউদ্দিন পাঠানের ছেলে নাঈম পাঠান (১৯)।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি যৌথ দল হুলারহাট স্টিমার ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে আগত জুনায়েদ ও নাঈমকে তল্লাশী করে তাদের কাছে থাকা দুইটি স্কুল ব্যাগ থেকে দুইটি প্যাকেটে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু