কয়েক মাস ধরে অসুস্থ রয়েছেন দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলী। শুরুর দিকে তাঁর শারীরিক অবস্থা খারাপের দিকে থাকলেও এখন অনেক সুস্থ তিনি। বর্তমানে সাভারের ‘সিআরপি’তে রয়েছেন তিনি। সেখান থেকে তাঁকে বাড়িতে নেওয়া হবে বলে জানান তাঁর মেয়ে সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন। তিনি বলেন, ‘বাবার শারীরিক অবস্থা এখন ভালোর দিকে। সাভারের সিআরপিতে আছেন তিনি। দিনদিন আরো উন্নতির দিকে যাচ্ছে তাঁর শরীর। আশা করি দ্রুত বাবাকে বাসায় নিয়ে আসতে পারবো। বাবার খোঁজখবর গণমাধ্যমের সবাই নিয়মিতই নিচ্ছে। এছাড়া সঙ্গীত পরিবারের মানুষগুলোও খবর নিচ্ছেন।’