ভারতে বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব দেবে কংগ্রেস

ভারতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেবে বিরোধী দল কংগ্রেস। আজ বুধবার থেকে পার্লামেন্টের নতুন অধিবেশন শুরু হবে। এই অধিবেশনেই এই প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।
 
আর অধিবেশনে বিজেপি চেষ্টা করবে তাদের উন্নতির কথা তুলে ধরার। তবে ইতোমধ্যেই অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি পার্লামেন্টে অনাস্থা ভোটের একটি প্রস্তাব দিয়ে রেখেছেন। আজই এ নিয়ে আলোচনার জন্য দলটি লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে আহবান জানিয়েছেন। মল্লিকার্জুন খার্গে জানান, কংগ্রেস এই অধিবেশনে নারীর নিরাপত্তা, জম্মু-কাশ্মিরে ভুল শাসনসহ বিভিন্ন ইস্যু উত্থাপন করবে।