সিরাজগঞ্জের তাড়াশে ভটভটির ধাক্কায় আব্দুল হাকিম(৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার বারুহাস ইউনিয়নের চকমির্জাপুর গ্রামে। আজ বুধবার তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের বিনোদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, ওই বৃদ্ধ রাস্তা পারা-পারের সময় মাছ বোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ভটভটি চালককে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/মোস্তাফিজ